ঝরে পড়া নক্ষত্র: সুশান্ত সিং রাজপুত

1,126 Views

শেষ মুক্তি পাওয়া ছবি ‘ছিছোড়ে’ তে অনিরুদ্ধ পাঠকের চরিত্রে সুশান্ত সিং রাজপুত বলেছিলেন, ‘আত্মহত্যা মহা পাপ! বাঁচো, জীবন বড় সুন্দর….’
কিন্তু ৩৪ বছর বয়সী সেই মানুষটি ২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

  • Save

চিত্র: সুশান্ত সিং রাজপুত
উৎস: wallpapercave
.com

সুশান্ত সিংহ রাজপুত একজন সুখ্যাতিমান, দক্ষ, প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, উদ্যোক্তা ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। বাকি চারজন বোন। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় অবস্থিত।
সুশান্ত পটনার সেন্ট কারেন উচ্চ বিদ্যালয় এবং নতুন দিল্লির কুলাচি হাঁসরাজ মডেল স্কুল থেকে তাঁর স্কুল-জীবনের শিক্ষা সম্পন্ন করেছিলেন। তিনি ২০০৩ সালে ডিসিই প্রবেশিকা পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেছিলেন এবং তিনি দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগে ভর্তি হন। এ ছাড়াও তিনি পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়াড বিজয়ীও ছিলেন। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই থিয়েটারে আগ্রহ হয়। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে বিদায় জানান। শুরু করেন নাচ শেখা।

  • Save

চিত্র: শিক্ষা জীবন
উৎস: India.com

২০০৮ সালে একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক তার। সেখানে চরিত্রটি ছোট হলেও একতা কাপুরের পরের সিরিয়াল ‘পবিত্র রিশতা’ য় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং সিরিয়াল ও তার চরিত্র দু’টোই বেশ জনপ্রিয়তা পায়।

  • Save

চিত্র: সিরিয়াল ‘পবিত্র রিশতা’
উৎস: Timesofindia.com

চলচ্চিত্র জীবনে মাত্র ১১ টি ছবি করেই চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে, সুশান্ত বন্ধুকেন্দ্রিক নাট্য-চলচ্চিত্র ‘কাই পো ছে’-এ ইশান ভাট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে জগতে পদার্পণ করেছিলেন; যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন।
অতঃপর ২০১৩ সালে, তিনি প্রণয় ও কৌতুকধর্মী চলচ্চিত্র ‘শুধ দেশী রোমান্স’ এবং ২০১৫ সালে অ্যাকশন ও গোয়েন্দা ভিত্তিক চলচ্চিত্র ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ তে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক অর্থ-উপার্জন করা চলচ্চিত্র, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পিকে’, যেখানে তিনি আমির খান, অনুষ্কা শর্মা এবং বোমান ঈরানীর মতো অভিনয়শিল্পীদের সাথে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।
অতঃপর ২০১৬ সালে, তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘এম. এস. ধোনি: দি আনটোল্ড স্টোরি’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন; যার জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। অতঃপর সুশান্ত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছিছোড়ে’ -র মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কেবল ভারত থেকেই এটি ১০০ কোটি রূপি আয় করেছে ‘ছিছোড়ে’
এছাড়াও তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে আরও রয়েছে: ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’, ‘ড্রাইভ’। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র ‘দিল বেচারা’

  • Save

চিত্র: এম. এস. ধোনি: দি আনটোল্ড স্টোরি
উৎস: wallpapercave
.com

আসন্ন ভারতীয় হিন্দি-ভাষায় চলচ্চিত্রের তালিকায় রয়েছে সুশান্ত সিং রাজপুত এর শেষ চলচ্চিত্র ‘দিল বেচারা’। ২০১৭ সালের অক্টোবর মাসে এই চলচ্চিত্রটির পরিচালনা করে মুখেশ ছাবড়ার পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল এবং ঘোষণা দিয়েছিলেন যে এটি জন গ্রিনের ২০১২ সালের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্সে’ এর চলচ্চিত্র রূপান্তর এবং মুখেশ ছাবড়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র। পুরুষ চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। মার্চ ২০১৮ তে, এ আর রহমান সঙ্গীত সুরকার হিসাবে নিশ্চিত হয়েছিলেন। পরে, নবাগত সঞ্জনা সঙ্ঘি রাজপুতের বিপরীতে অভিনয় করেন এবং গীতিকার হিসাবে অমিতাভ ভট্টাচার্য সনি মিউজিক ইন্ডিয়ার সাথে কাজ করেন। এতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান। প্রযোজক হিসেবে রয়েছে ফক্স স্টার স্টুডিও। এর আগে চলচ্চিত্রটি ‘কিজি অর ম্যানি’ নাম হওয়ার কথা ছিল। চলচ্চিত্রটি ৯ জুলাই ২০১৮ জামশেদপুরে চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি প্রাথমিকভাবে ২৯ নভেম্বর ২০১৯ এ মুক্তি পাওয়ার কথা থাকলেও পোস্ট-প্রোডাকশন মুলতুবি থাকায় ঘটতে পারেনি। তারপরে নতুন পোস্টার দিয়ে এটি ২০২০ সালের ৮ ই মে মুক্তির কথা হয়েছিল, তবে ভারতে করোনা ভাইরাস মহামারীজনিত কারণে থিয়েটারগুলি বন্ধ থাকায় মুক্তির সময় আরও পিছিয়ে দেওয়া হয়েছিল।

  • Save

চিত্র: ‘দিল বেচারা’ চলচ্চিত্র
উৎস: BollywoodMDB.com

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত। ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বছর লিভ ইনও করেন সুশান্ত-অঙ্কিতা। অঙ্কিতা লোখন্ডের সাথে ৬ বছর ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু ‘পবিত্র রিস্তা’ সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত। বলিউডে পা রাখার পরই অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুশান্ত সিং রাজপুতের। শোনা যায়, ওই সময় কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দুজনকে একসঙ্গে ‘রাবতা’ ছবিতে দেখা গিয়েছে। কিন্তু ‘রাবতা’ ছবির মুক্তির পর কৃতির সঙ্গেও সুশান্তের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। সম্পর্ক শেষ হয় বিচ্ছেদে। এরপর পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ-এর সময় শোনা যায় সারা আলি খানের সঙ্গে জড়িয়ে পড়েন সুশান্ত। তবে সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। সারার সঙ্গে বিচ্ছেদের পর সাইফ-কন্যার প্রিয় বন্ধু রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা চোখে পড়ে। রিয়ার সঙ্গে বিদেশ ভ্রমণেও দেখা যায় সুশান্তকে। তবে সুশান্তকে বন্ধু বলেই পরিচয় দিতেন রিয়া। এমনকি, রিয়াকে বিয়ের জন্যও প্রস্তাব দেন তিনি। সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া নাকচ করে দেন।

  • Save

চিত্র: সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তী
উৎস: Instagram

মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের। রহস্যজনক ভাবে তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নায়কের মৃতদেহ। অভিনেতা আত্মহত্যা করেছেন বলেই খবর। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন দিশা। তাঁর মৃত্যুর ঠিক ৫ দিন পরেই আত্মঘাতী হলেন সুশান্ত সিং রাজপুত। দিশার মৃত্যুর পরে তাঁর বাড়ি থেকে কোনও সুইসাইড-নোট পায়নি পুলিশ। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধন্দ রয়ে গেছে। তবে সুশান্ত সিং-এর আত্মহত্যায় কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তাই বলিউডে হঠাৎ করে দিশার মৃত্যুতে নেমে এসেছিল শোকের ছায়া। আর এবার সুশান্তের মৃত্যু ভাবতেই পারছেন না কেউ। ‘মহেন্দ্র সিং দি আনটোল্ড স্টোরি’ নায়ক ঠিক কেন আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছে না কেউই। তবে জানা যায় যে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। যার জন্য তিনি নিয়মিত ঔষধ সেবন করতেন। তার আত্মহত্যার ঘটনায় এখন স্তব্ধ সমগ্র বলিউড।

  • Save

চিত্র: সুশান্ত সিং রাজপুত
উৎস: Indiatoday.com

তিনি হয়তো হারিয়ে গিয়েছেন না ফেরার দেশে। কিন্তু তাঁর কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন লাখ ভক্তের প্রাণে।

Leave a comment

Share via
Copy link