জীবদেহের আরো কিছু মজার বিষয়

1,347 Views

পৃথিবীর সবচেয়ে কৌতূহলোদ্দীপক জিনিসগুলোর মধ্যে একটি হলো বিজ্ঞান। আমাদের নিজেদের দেহের মধ্য দিয়েই কতো বিজ্ঞান রয়েছে। আশেপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা আমরা দেখছি হচ্ছে কিন্তু কেন হচ্ছে তার সঠিক ব্যাখা হয়তো জানা হয়না। এমন কিছু মজার মজার বিজ্ঞান তুলে ধরা হয়েছে।

অক্টোপাসের কেন ৩টি হার্ট থাকে :
একটি অক্টোপাসের ৩টি হার্ট থাকে। কারণ এর ২টি হার্ট ফুলকায় রক্ত ট্রান্সপোর্ট করে। আর একটি শরীরের অন্যান্য অংশে রক্ত ট্রান্সপোর্ট করে। এদের রক্তে থাকে হিমোসায়ানিন, যার কার্যক্ষমতা হিমোগ্লোবিনের চেয়ে বেশি। এটি কম তাপমাত্রায় অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে। তাছাড়াও অক্টোপাসের আরও কয়েকটি মজার বিষয় হলো এদের ৯টি মস্তিষ্ক থাকে অর্থাৎ ৯টি ব্রেইন থাকে আবার, এদের রক্তের রং হলো নীল।

আমাদের হাতের নখ কেন পায়ের নখের চেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায় :
আমাদের হৃদপিণ্ড হাতের কাছাকাছি অবস্থিত কিন্তু তা পা থেকে দুরে। এতে রক্ত সংবহন বা blood circulation পায়ের তুলনায় হাতে বেশি হয়। একই কারণে হাতে পায়ের চেয়ে পুষ্টি ও অক্সিজেন বেশি সরবরাহ হয়। তাই এটা একটা কারণ হাতের নখ পায়ের নখের চেয়ে বেশি তাড়াতাড়ি বড় হওয়ার।

টিকটিকির লেজ খসে পড়লে তা আবার নতুন করে কেন গজায় :
আমেরিকার এরিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একটি জার্নালে জানিয়েছেন যে, কোনো জিনের কারণে মূলত  টিকটিকির লেজ খসে পড়লে তা আবার নতুন করে গজায়। টিকটিকির টিস্যু বৃদ্ধির প্যাটার্ণ ছড়িয়ে রয়েছে এর সম্পূর্ণ লেজ জুড়ে। গবেষকরা পাঁচটি টিকটিকির লেজ গবেষণা করেন। তারা লেজগুলোকে আরও কয়েকটি ছোট অংশে ভাগ করেন ও জেনেটিক বিশ্লেষণ চালান। পর্যবেক্ষণ করে তারা ৩২৬টি জীবের বয়োলজিক্যাল তথ্য জানতে পারেন। এসব জিনের তথ্যের সাথে স্তন্যপায়ী প্রাণীদের জিনের মিল খুঁজে পান তারা। যেমন – জেব্রাফিশের পাখনা গজানো, স্যালাম্যান্ডারের লেজ গজানো ইত্যাদি।

শীতকালে গাছের পাতা সব ঝরে যাওয়ার পরও গাছ বেঁচে থাকে কিভাবে :

  • Save

Figure: Trees in cold season
Source: www.google.com

শীতকালে অতিরিক্ত ঠান্ডা ও সালোক-সংশ্লেষণ না হওয়া সত্ত্বেও গাছ বেঁচে থাকে। গাছ এই সময় সুপ্তাবস্থায় চলে যায়, যার ফলে গাছ শীতকালেও বেঁচে থাকতে পারে।
সুপ্তাবস্থা হলো একপ্রকার শীতনিদ্রা, যখন গাছের ভেতর সব কার্যক্রম মন্থর হয়ে যায়। গাছের বিপাকক্রিয়া, শক্তি ব্যয়, বৃদ্ধি সব মন্থর থাকে। এই অবস্থার প্রথম অংশে গাছের সব পাতা ঝরে পড়ে, ফলে শীতকালে গাছ খাবার তৈরি করে না। শুধুমাত্র প্র‍য়োজনীয় কাজে তার সঞ্চিত শক্তি ব্যবহার করে। এবসিসিক এসিড গাছের পাতা ঝরে পড়তে সাহায্য করে ও উদ্ভিদের কোষ বিভাজনে বাধা দেয়। তাই অতিরিক্ত শক্তি ব্যয় হয়না।

অতিরিক্ত পেঁয়াজ খেলে ঘুম পায় কেন :
অতিরিক্ত পেঁয়াজ খেলে ঘুম পায় কারণ হলো পেঁয়াজে প্রচুর পরিমানে ট্রিপ্টোফ্যান থাকে যা একপ্রকার প্রাকৃতিক প্রশান্তিদায়ক (Sedative)। তাই  পেঁয়াজ খেলে মানুষের শুধু ঘুমই পায়না বরং সাধারণ পেঁয়াজ মানুষকে প্রশান্তিও দান করে।

আপেল পানিতে রাখলে ভেসে উঠে কেন :
আপেল পানিতে রাখলে তা আবার ভেসে উঠে কারণ আপেলের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম। এর কারণ আপেলের আয়তনের ২৫% হলো বাতাস। যেসব জিনিসের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম সেগুলো পানিতে ভাসে। এই কারণেই আপেল পানিতে ভাসে।

  • Save

Figure: Apple floating on the water
Source: www.google.com

পানির নিচে মানুষ কাঁদতে পারেনা কেন :
আমরা যখন কান্নাকাটি করি, তখন খুব গভীরভাবে শ্বাস নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু পানির নিচে তা সম্ভব নয়। কারণ পানির নিচে থাকাকালীন গভীর শ্বাস নিলে মানুষ ডুবে যাবে। এজন্যই পানির নিচে কান্নাকাটি করা যায়না।

রক্তের রং লাল হওয়া সত্ত্বেও আমরা হাতপায়ের শিরাকে নীল দেখি কেন :
আমাদের শরীরের রক্তের রং লাল কিন্তু আলো যখন আমাদের ত্বক ভেদ করে শিরাকে আলোকিত করে, তখন লাল ও নীল আলোর মধ্যে আমাদের চোখে নীল আলো প্রতিফলিত হয়। এটা হয়ে থাকে আলোর তরঙ্গদৈর্ঘের (wave length) কারণে। এজন্যই আমরা শিরাকে নীল বর্ণের দেখি।

মানবদেহে ক্লোরোফিল প্রবেশ করানো সম্ভব কি :
মানবদেহে ক্লোরোফিল প্রবেশ করানো সম্ভব নয়। ক্লোরোফিল সকল প্রাণীর জন্য বিপদজনক ও ক্ষতিকর। কারণ ক্লোরোফিল প্রচুর আলো শোষণ করতে পারে ও তা অন্যান্য অণুতে সঞ্চালিত হয়। ক্লোরোফিল যদি প্রোটিন কমপ্লেক্স (photo-system protein complex) এর মধ্যে না থাকে তাহলে আলোক শক্তি অক্সিজেন অণুতে স্থানান্তরিত হয়ে বিপদজনক মুক্ত রেডিকেল (free radical) তৈরি করে। এই মুক্ত রেডিকেল খুব সহজেই DNA, লিপিড, প্রোটিন সহ অনেক কিছুতে জারিত হতে পারে। তাছাড়াও আমাদের দেহে ক্লোরোফিল প্রবেশ করানো হলে যেকোনো আলোর সংস্পর্শেই দেহ পুড়ে যেতে পাড়ে।

হাঁস পানি থেকে উঠে আসার পরও কেন এদের দেহ পানিতে ভিজে না :
হাঁসের লেজের কাছে একপ্রকার থলি থাকে, যার সাহায্যে তারা একধরনের তেল নিজেরাই তৈরি করে জমা রাখে। লক্ষ করলে দেখা যায়, এরা একটু পরপর এই তেল নিয়ে তা গায়ে ও পালকে লাগায়। তাই যখন তারা পানিতে নামে তখন এই তেলের কারণে পালক পানিতে ভিজে না।

  • Save

Figure: Duck floating on water
Source: www.google.com

Leave a comment

Share via
Copy link