ইরফান খান : বলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র

1,801 Views

বলিউডের রঙ্গিন জগতের নায়কদের কথা ভাবলেই শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অমিতাভ বচ্চন দের কথা মনে পড়ে। বুড়ো বয়সে এসেও তাঁরা নিজেদের যে ক্যারিশমা দেখিয়েছেন, তা এক কথায় অতুলনীয়৷ ঠিক তাঁদেরই মতো আরও অনেকেই রঙ্গিন জগৎ রাঙ্গিয়েছন। তেমনি একজন রঙ্গিন পর্দার, রঙ্গিন জগতের নায়ক সাহাবজাদে ইরফান আলী খান, যিনি পেশাগত ভাবে সবার কাছে ইরফান খান নামে পরিচিত।

তিনি তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, ক্যারিশমা দিয়ে এই অবস্থান তৈরী করেছেন। তিনি শুধুমাত্র হিন্দি ফিল্মে না, সাথে সাথে ব্রিটিশ এবং আমেরিকান ফিল্মেও অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের সুনিপুণ দক্ষতা এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে করে তুলেছে সেরাদের সেরা।

  • Save

চিত্র : বলিউড অভিনেতা ইরফান খান
Source : www.pinterest.com

ইরফান খান, ব্যবসায়ী পিতা এবং গৃহিনী মাতার কোল আলো করে ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি রাজস্থানের টঙ্ক জেলার খাজুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ইয়াসিন আলী ছিলেন টায়ার ব্যবসায়ী এবং মাতা সায়েদা বেগম ছিলেন গৃহিণী। তিনি তাঁর শৈশবকাল কাটিয়েছেন রাজস্থানের টঙ্কে এবং তারপর জয়পুরে। ইরফান খান মিডিয়াতে ভারতীয় চলচিত্রের অন্যতম অভিনেতা হিসেবে নির্বাচিত হন। ৩০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি এশিয়ান চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। ২০১১ সালে তিনি ভারতে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পদে ভূষিত হন।

চিত্র : রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের নিকট থেকে “পদ্মশ্রী” গ্রহণ করছেন ইরফান খান
Source : www.wikipedia.com

ইরফান খানের ক্যারিয়ারের হাতেখড়ি মামার হাত ধরে। মামার প্রভাবেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হন। তাঁর মামা ছিলেন যোধপুরের একজন নাট্য শিল্পী। মামার মাধ্যমেই তাঁর জয়পুরে খ্যাতনামা থিয়েটার শিল্পীদের সাথে পরিচয় হয়েছিল এবং সেই সাথে তিনি শহরের বেশ কয়েকটি মঞ্চে অভিনয় করেছিলেন। অভিনয়ের উপর পড়াশুনা করতে ১৯৮৪ সালে, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) এ যোগদান করেন এবং তার আগে তিনি জয়পুরে এমএ পাশ করেন।

১৯৮৭ সালে এনএসডি থেকে স্নাতক হওয়ার পরই অভিনয় জগতে ঢুকে পড়েন। যার শুরুটা হয় মীরা নায়ারের “Salaam Bombay” এর ছোট্ট চরিত্রের মাধ্যমে। তারপর তিনি মিখাইল শতরভের একটি রাশিয়ান নাটকের উদয় প্রকাশের অনুবাদ অবলম্বনে “Laal Ghaas Par Neele Ghode” নামে দূরদর্শনে টেলিপ্লেতে লেনিনের ভূমিকায় অভিনয় করেন। এভাবে তিনি অনেক বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তন্মধ্যে আলী সর্দার জাফরি প্রযোজিত “Kahkashan” ভারতের বিখ্যাত বিপ্লবী, উর্দু কবি ও মার্কসবাদী রাজনৈতিক কর্মী মখদুম মহিউদ্দিনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

এভাবে তিনি ১৯৯০-এর দশক জুড়ে অনেক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বসু চ্যাটার্জির সমালোচিত প্রশংসিত নাটক চলচিত্র “Kamla Ki Maut” এ রূপা গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেছিলেন। অতঃপর তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র “Ek Doctor Ki Maut” এবং “Such a Long Journey” তে অভিনয় করেন। তারপর ১৯৯৮ সালে, তিনি সঞ্জয় খানের সিরিয়াল “Jai Hanuman” এ ভাল্মিকি চরিত্রে অভিনয় করেছিলেন।

ইরফান খানের অভিনয় জগতে আসল ব্রেকথ্রু আসে ঐতিহাসিক চলচ্চিত্র “The Warrior” এ অভিনয়ের মাধ্যমে। যেখানে তিনি আসিফ কাপাদিয়া নামক মুখ্য চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি অশ্বিন কুমারের শর্ট ফিল্ম “Road to Ladakh” এ অভিনয় করেছিলেন।
বলিউডে ইরফানের প্রধান ভূমিকা আসে ২০০৫ সালে “Rog” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর তিনি বেশ কয়েকটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সাথে সাথে তিনি ভিলেন হিসেবে সহায়ক ভূমিকা পালন করেছেন। ২০০৪ সালে, তিনি হাসিল চরিত্রে অভিনয়ের জন্য “ফিল্মফেয়ার সেরা খলনায়ক” পুরস্কারও জিতেছিলেন।

চিত্র : “ফ্লিমফেয়ার” পুরস্কার হাতে ইরফান খান
Source : www.google.com

২০০৭ সালে, তিনি বক্স অফিসে হাজির হন “The Namesake” এবং “Life in a… Metro” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। অভিনেত্রী কোঙ্কণা সেনের সাথে তাঁর কেমিস্ট্রি ছিলো পরবর্তীকালের অন্যতম আলোচ্য বিষয়৷ এটির মাধ্যমে তিনি “ফিল্মফেয়ার সেরা সহায়ক অভিনেতা” পুরস্কারও জিতেছেন। বলিউডে অসাধারণ সাফল্য অর্জন করার পরও তিনি টেলিভিশনে কাজ চালিয়ে যান।

২০০৭ সালের পর তাঁর অভিনয় জগৎ আরও সমৃদ্ধ হয়। তাঁর অভিনয় ছড়িয়ে পরে দেশ ও দেশের বাইরে। দেশের গন্ডি পেরিয়ে তিনি একে একে অভিনয়ের সুযোগ পান বিদেশি চলচ্চিত্রে। বিদেশী চলচ্চিত্রে অভিনয়ের আগেই তিনি আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন। ২০০৮ সালে “Slumdog Millionaire” চলচ্চিত্রে ইরফান একজন পুলিশ পরিদর্শকের ভূমিকায় অভিনয় করেন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য “স্ক্রিন অ্যাক্টরস গিল্ড” পুরস্কার পেয়েছিলেন। তাঁর সম্পর্কে ড্যানি বয়েল বলেছিলেন, “He was an instinctive way of finding the ‘moral centre’ of any character, so that in Slumdog, we believe the policeman might actually conclude that Jamal is innocent.

চিত্র : “Slumdog Millionaire” সিনেমার একটি দৃশ্যে ইরফান খান
Source : www.google.com

২০১০ সালে, ইরফান খান এইচবিও সিরিজ “In Treatment” এর তৃতীয় সিজনে কাজ করেন, যেখানে তিনি সুনীলের চরিত্রে অভিনয় করেছিলেন, যে অংশটিতে সুনীল ব্রুকলিনের নিউইয়র্ক সিটি বরোতে চলে যাওয়ার পরে স্ত্রীর মৃত্যুর সাথে এবং একাকীত্বের সাথে সম্মতি অর্জন করতে অসুবিধায় পড়ে গিয়েছিলেন। তারপর ই ২০১২ সালে হলিউডের বিখ্যাত সিনেমা “The Amazing Spider-Man” এ ডাঃ রাজিত রথের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি দেশ-বিদেশে অনেক প্রশংসা কুড়িয়েছেন। তারপর তিনি অ্যাং লি-র “Life of Pi” ফিল্ম অভিযোজনায় পিসিন “Pi” মোলিটার প্যাটেলের প্রাপ্ত বয়স্ক সংস্করণটি অভিনয় করেছিলেন, যা বিশ্বব্যাপী একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য হয়ে দাঁড়িয়ে ছিলো। তারপর তিনি দেশে বিদেশে উল্লেখযোগ্য  “Gunday“, “The Xpose“, “No Bed of Roses“, “Piku“, “Qarib Qarib Singlle” থ্রিলার মুভি “Talvar“, সামাজিক থ্রিলার মুভি “Madaari” এবং “Jurassic World” এর মতো বিখ্যাত সিনেমা গুলোতে অভিনেতা, সহ-অভিনেতা এর ভূমিকা পালন করেছন।

চিত্র : “The Amazing Spider-Man” সিনেমায় ডাঃ রাজিত রথের চরিত্রে ইরফান খান
Source : www.imdb.com

দেশ বিদেশে অনেক সাফল্য ও পুরস্কার অর্জনের পর তিনি “Paan Singh Tomar” এ মূল চরিত্রে একজন রিয়েল-লাইফ অ্যাথলিট ডাকাতের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অজর্ন করেন। ২০১৩ সালে, “The Lunchbox
এ অভিনয় করেছিলেন, যা কান চলচ্চিত্র উৎসবে “গ্র্যান্ড রেল ডি’অর” জিতেছিল এবং সাথে সাথে BAFTA মনোনয়ন পেয়েছিলো। ২০১৭ সালে তিনি “Hindi Medium” এ অভিনয়ের মাধ্যমে তিনি আবারও “ফিল্মফেয়ার সেরা অভিনেতা” পুরস্কার অর্জন করেন। এই চলচিত্র টি ভারত ও চীনে স্লিপার হিট হয়ে উঠে এবং তাঁর সর্বাধিক উপার্জনকারী হিন্দি চলচ্চিত্র হিসেবে পরিণত হয়।

চিত্র : “Hindi Medium” চলচ্চিত্রে সাবা কামারের সাথে ইরফান খান
Source : www imdb.com

২০১৮ সালে, ইরফান দুলকার সালমান, মিথিলা পালকার এবং কৃতি খারবান্দার সাথে “Karwan” চলচিত্রে অভিনয় করেন। একই বছর কীর্তি কুলহরীর বিপরীতে তিনি “Blackmail” চলচিত্রে হাজির হন৷ ইরফানের সর্বশেষ চলচ্চিত্র “Angrezi Medium” ২০২০ সালের ১৩ ই মার্চ মুক্তি পেয়েছিল, যেটা পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়া।

মার্চ ২০১৮ তে ইরফানের নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে এবং এক বছর ইংল্যান্ডে চিকিৎসা করিয়ে ২০১৯ সালে ভারতে ফিরে আসেন। তিনি ২০২০ সালের ২৮ শে এপ্রিল, কোলন ইনফেকশনে আক্রান্ত হন এবং মুম্বাইয়ের কোকিলবেন ধিরুভাই আম্বানি হাসাপাতালে ভর্তি হন। পরের দিন অর্থাৎ ২৯ শে এপ্রিল, ২০২০  দুপুর ৩.৩০ টার সময় অভিনয় জগৎ কে আলোকিত করে রাখা বিখ্যাত অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে বিদায় নেন।

হয়তো বা প্রাকৃতিক নিয়মে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন ঠিকই, তবুও তিনি চিরকাল অমর হয়ে থাকবেন শত কোটি ভক্তের হৃদয়ে।

Leave a comment

Share via
Copy link