যে পাঁচটি নন ফিকশন  বই আপনার ইংরেজি বই পড়ার  ভীতি দূর করবে

2,097 Views

আমরা প্রায় সবাই বই পড়তে পছন্দ করি।  বেশিরভাগের  ক্ষেত্রেই তা শুধু বাংলা বই।  কিন্তু সত্যি হলো ইংরেজি ভাষার মত এত বেশি বৈচিত্র্যময় বই অন্য কোন ভাষাতে নেই। আর ইংরেজি বই এর কথা বললেই আমাদের মনে ভেসে উঠে কঠিন কঠিন শব্দ আর বাক্য।  সব বই কিন্তু কঠিন শব্দে পূর্ণ নয়।  চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বই গুলো আপনি একবারও অভিধান না খুলে পড়তে পারবেন।

 

১) The little prince

ফরাসি লেখক Antoine de Saint-Exupéry এর লেখা বইটি সর্বপ্রথম  ১৯৪৩ সালে প্রকাশিত হয়।  এটি যদিও ফরাসি ভাষায় লেখা হয় কিন্তু পরবর্তীতে বইটি অনেকগুলো ভাষায় অনুবাদিত হয়। বইটিতে লেখক খুব সহজে মানুষের জীবন চরিত্র ও দর্শন নিয়ে কিছু কঠিন সত্য তুলে ধরেছেন।  বইয়ের মূল চরিত্র একজন রাজকুমার  যে পৃথিবীসহ মহাবিশ্বের অনেকগুলো  গ্রহে ঘুরে বেড়ায়। রাজকুমারের মাধ্যমে লেখক মানুষের জীবনে নি:সঙ্গতা, বন্ধুত্ব, ভালোবাসা ও দু:খের চিত্র বর্ণনা করেছেন।  জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদের সুপ্ত প্রতিভা ধ্বংস করে তা দেখিয়েছেন লেখক।  বইটিতে লেখক  যেন খু্ব সহজ ভাষায় মানুষের নিত্য চরিত্রের বিদ্রুপ করেছেন। গতানুগতিক সাহিত্যের বাহিরে গিয়ে  বইটিতে খুব সহজ ভাষা ব্যবহার করেছেন লেখক। বইয়ে লুকায়িত অর্থ বা আক্ষরিক আর্থ কোনটি বুঝতেই আপনার তেমন কষ্ট হবে না। তাহলে দেরি না করে  আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বা পরখ করে দেখতে আজই বইটি পড়া শুরু করুন।

 

২) Delivering happiness

চায়না বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী Tony hsieh এর লেখা বইটি মূলত তার জীবনের গল্প দিয়ে সাজানো।  লেখক খুব সহজ-সাবলীল ভাষায় বলেছেন কিভাবে শূন্য থেকে তিনি হারভার্ড গ্র্যাজুয়েট হয়ে মিলিওনিয়ার হয়েছেন।  বইটি পড়ে আপনি শিখতে পারবেন কিভাবে শূন্য হাতে শুরু করে মিলিয়ন ডলারের ব্যবসা প্রতিষ্টান দাঁড় করে ফেলা যায়।  লেখকের জীবন পর্যবেক্ষণ  করে ছাত্র অবস্থায় কিভাবে সময়ের সঠিক ব্যবহার করতে হয় তা বুঝা যায়।  বইটি লেখা অবধি লেখকের  শেষ ব্যবসা প্রতিষ্ঠান জাপ্পস ডট কম( zappos.com)   থেকেই মূলত বইটির নাম ডেলিবারিং হ্যাপিনেস কথাটি এসেছে।  জাপ্পস একটি জুতা বিক্রির কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেরা কোন জুতা তৈরি করে না। তারা বাজারের বিভিন্ন কোম্পানির জুতা কাস্টমারদের কাছে অনলাইন শপের মাধ্যমে বিক্রি করে। তাদের কোন ডেলিভারি চার্জ নেই!  এমনি জুতা জোড়া আপনার পছন্দ না হলে সম্পূর্ণ  বিনা খরচে আপনি ফেরত পাঠাতে পরবেন।  ক্রেতা-বিক্রেতার সম্পর্ক কেমন হওয়া উচিত তার জন্য  জন্য জাপ্পস শ্রেষ্ট উদহারণ হতে পারে।  কিভাবে  ব্যবসার কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই বাড়ানো যায় তা পরিষ্কার বুঝা যাবে বইটি থেকে। সর্বশেষ লেখক আরেকটি ব্যাপরে গুরুত্ব দেখিয়েছেন বইটিতে তা হলো কোম্পানিতে যারা কাজ করে তাদের পরিচর্যা যতাযথ করলে তারা নিজের সবটুকু দিয়ে কাজ করে।  মোটাদাগে সময়ানুবর্তিতা, নেতৃত্ব,উদ্যোক্তা, মার্কেটিং কৌশল শিখতে অন্যতম  সেরা একটি বই এটি।

 

৩) The speed reading book

লেখক Tony buzan বইটি লিখেছেন বই পড়া নিয়েই! আমরা প্রায়শই শুনি বিশিষ্ট মানুষেরা  দিনে একটি করে বই পড়েন।  আমরা হয়তো চিন্তা করি তারা মনে হয় সারাদিনই বই  পড়েন।  আসলে মোটেই তা নয়।  “The speed reading book” বইটি পড়লে আপনিও তাদের মত না হলেও অন্তত আগে থেকে কয়েকগুণ দ্রুত বই পড়ে শেষ করতে পারবেন।  শেষ করতে না পারার ভয়ে বড় বই শুরু না করে থাকবেন না।  আপনার বই পড়া আগে থেকে আরও বেশি আনন্দদায়ক এবং দ্রুত হবে।  আর হ্যাঁ  এই বইটিও সহজ ভাষায় লিখা।  আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি এটি পড়তে আপনার একবারের জন্যও অভিধানে শব্দার্থ  খুঁজা লাগবে না।  তবে আপনার একটা পেন্সিল ও রাবার লাগবে বইটিতে কিছু অনুশীলন আছে সে গুলো করার জন্য।  তাহলে আর দেরি না করে এখনি শুরু করে দিন।

 

৪) The art of good life

মানুষ জীবনভর যে একটি জিনিসের পেছনে ছুটে চলে তা হচ্ছে সুন্দর ও সুখী জীবন।  যদিও পরম সুখ বা সুন্দর বলতে কিছু নেই তারপরও নিত্যদিনের ছোট ছোট কিছু কাজ আমাদের জীবনে বড় মাপের পরিবর্তন আনতে পারে। লেখক Rolf Dobelli  তার বইটিতে এরকম ৫২ টি কাজ তুলে ধরেছেন যেগুলো আমরা সচেতনভাবে ভুল করে থাকি।  এই সামান্য পরিবর্তন গুলো  চরম অসুখী  আপনাকে  বুঝতে সাহায্য করবে গড়মিল টা ঠিক কোথায় হচ্ছে।  বইটি খুবই সহজ পাঠ্য।  বইটিতে পড়ে আপনি হয়তো অবাক হতে পারেন এই ভেবে যে  এত সহজ ইংরেজিতেও বই লেখা যায়!

 

৫) Outliers

মানব সভ্যতা শুরু থেকে অনেক বিপ্লব,সংগ্রাম আর পরিবর্তন অতিক্রম করে আজ এ পর্যায়ে এসেছে এবং এই বিপ্লব অব্যাহত রেখেই সামনে এগিয়ে যাবে। ইতিহাস থেকে দেখা যায় প্রতিটি বিপ্লবের আগে পরে মানব সভ্যতার নেতৃত্ব পরিবর্তন হয়।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরের ঘটনা একটি ভালো উদহারণ।  এখন প্রশ্ন তাহলে কেন এই পরিবর্তন হয়?  শুধু কি যুদ্ধ হলেই বা যুদ্ধে হারলেই এমনটি হয়?  উত্তর হচ্ছে না।  বড় বড় সব ঘটনা লক্ষ্য করলে দেখা যায় যারাই যে যুগের শীর্ষ নেতৃত্ব ছিল তারা পূর্ব থেকে আসন্ন পরিবর্তন বুঝতে পেরে নিজেদের সেভাবে প্রস্তুত করেছে। লেখক Malcolm gladwell তার বইটিতে এরকম অসংখ্য বাস্তব ঘটনার বর্ণনা দিয়েছেন যেগুলোতে বিপ্লবীরা নিজেদের প্রস্তুত করেছে আসন্ন বিপ্লবের জন্য। বইটি পড়া শুরু করলে আপনি নিশ্চিত এক বসাতে অনেক দূর পড়ে ফেলবেন।  কারণ লেখক বইটির সবগুলো ঘটনা ইতিহাস থেকে নিয়েছেন যেগুলো আপনার সুপরিচিত। আর লেখকের নিজস্ব গল্প বলার স্টাইল আপনাকে মুগ্ধ করতে বাধ্য।  কথায় আছে “উপদেশ না দিয়ে উদহারণ দিন”। Malcolm gladwell ঠিক তাই করেছেন।  তার প্রতিটি বই এমন হাজারো উদহারণের সমাহার। বাস্তব উদহারণগুলোর পিছনে লুকায়িত সত্যগুলো সুনিপুণভাবে বের করে নিয়ে আসা তার লেখায় ভিন্ন মাত্রা যোগ করেছে। জ্বি, এই বইটিও প্রাঞ্জল ভাষায় লিখা। আশা করি কোন লাইন বুঝতে একবারের বেশি দুইবার আপনার পড়া লাগবে না।

Let’s scrutinize past and present to see what’s waiting in the future.

Leave a comment

Share via
Copy link