1,997 Views
মোবাইল ফোন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোনের কথা উল্লেখ করতেই হয় যার প্রভাব প্রতিটি মানুষের উপরই রয়েছে বিশেষত কর্পোরেট চাকুরীজীবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্মার্টফোনের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু স্মার্টফোন কেনার পূর্বে কিছু বিষয় যদি মাথায় না রাখা হয় তবে নানারূপ সমস্যার সম্মুখীন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
- মোবাইল ফোনের সি পি ইউঃ স্মার্টফোনের ক্ষেত্রে সি পি ইউ হল এর ব্রেইন বা মস্তিষ্কের মত। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সি পি ইউ এর নাম হল a13 bionic’s cpu যার সিঙ্গেল কোরে বেঞ্ছমার্ক স্কোর ৫,৪৭২ এবং মাল্টিকোরে ১৩,৭৬৯। এই চিপসেটটি বর্তমানে iPhone11, iPhone11 pro, iPhone 11 pro max, iPhone se (2020 edition) ইত্যাদি ফোনে বিদ্যমান। এছাড়াও রয়েছে a12 bionic’s cpu, snapdragon 865, kirin 990 ইত্যাদি। ভাল সি পি ইউ দেখে সবসময় স্মার্টফোন কেনা উচিত নাহলে পরবর্তিতে অ্যাপস আপডেট হলে সি পি ইউ এর পক্ষে তা হ্যান্ডেল করা কষ্টসাধ্য হবে যার ফলস্বরূপ ফোনে ল্যাগের দেখা দিবে। জরুরী কাজের ক্ষেত্রে ল্যাগ একটি বিরক্তির কারণ হতে পারে। আর যারা গেম খেলে তাদের নানা রকম ফ্রেমড্রপের সম্মুখীন হতে হবে। আর ল্যাগ কিংবা ফ্রেমড্রপ কখনো কখনো প্রচন্ড বিরক্তির কারণ হতে পারে।
- জি পি ইউ এবং ডিসপ্লেঃ জি পি ইউ হল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। একটি স্মার্টফোনে কয়েক মিলিয়ন পিক্সেল থাকে (যেমন 2K ডিসপ্লেতে প্রায় ৪.৬ মিলিয়ন পিক্সেল থাকে)। এগুলোকে প্রসেস করার কাজ এই জি পি ইউ এর। পিক্সেল প্রসেস করে জি পি ইউ একটি ছবি, ভিডিও বা গেম তুলে ধরে। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বিষয় বুঝতে নানারকম 3D ভিডিও দেখা আবশ্যক হয়ে পরে।এ ধরণের ক্ষেত্রে জি পি ইউ দুর্বল হলে ভিডিওটি অনুধাবন করা কষ্টসাধ্য হবে। বর্তমানে সবচেয়ে শক্তিশালী জি পি ইউ হচ্ছে a13 bionic’s gpu। এছাড়াও রয়েছে adreno 650, a12 bionic’s gpu, adreno 640, mali g77 mp11 ইত্যাদি।
ভাল রেস্যুলেশনের ডিসপ্লে দেখে ফোন কেনা উচিত নাহলে অনেক ভিডিওই ঘোলা দেখাবে। অন্ততপক্ষে 1080p রেস্যুলেশনের ফোন কেনা উচিত।তবে কিছু কিছু ক্ষেত্রে 720p ডিসপ্লে 1080p ডিসপ্লের চেয়ে ভাল হতে পারে। তাছাড়া PPE হচ্ছে Pixel Per Inch। প্রতি ইঞ্চিতে যতবেশি পিক্সেল থাকবে ছবি বা ভিডিও তত পরিষ্কার দেখাবে। বর্তমানে ২ ধরণের ডিসপ্লে ব্যবহৃত হয়ঃ OLED ও LCD। আগে স্যামসাং এর ফোনে TFT নামে এক ধরণের ডিসপ্লে ব্যবহৃত হত যা বর্তমান স্মার্টফোনে খুব একটা চোখে পড়ে না। তবে এগুলোর মধ্যে OLED সবচেয়ে ভাল ও যুগোপযোগী।
- চিপসেটঃ সহজ কথায়, চিপসেট সি পি ইউ এবং জি পি ইউ বহন করে। এছাড়াও এতে নিউরাল ইঞ্জিন, ট্রাঞ্জিস্টর, আক্সেলেটর ও কন্ট্রলার থাকে। অর্থাৎ সি পি ইউ এবং জি পি ইউ যত বেশি শক্তিশালী চিপসেট তত উন্নত। A13bionic বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট।

- Save
Figure: Camera lens of Huawei P40 pro
Source: technav.com
- ক্যামেরাঃ অনেক সময় শিক্ষার্থীদের বিভিন্ন নোটের ছবি তুলে নেওয়ার প্রয়োজন হয়। ক্যামেরার কোয়ালিটি ভাল না হলে ছবি ঝাপসা উঠবে। পরে তা পড়তে কষ্ট হয়। এছাড়া কর্পোরেট চাকুরীজীবিদের নানা ফাইলের ছবি তুলতে হয় কিংবা অনলাইনে নানা মিটিং এ অংশ নিতে হয় যেখানে ভাল ক্যামেরার গুরুত্ব বর্ণনাতীত। বর্তমানে ডি এক্স ও মার্ক অনুযায়ী Huawei P40 এর ক্যামেরা সবচেয়ে ভাল যার ডি এক্স ও মার্ক ১২৮। এছাড়া ফটোগ্রাফারদের জন্য ভাল ক্যামেরা থাকা আবশ্যক। এছাড়াও বিভিন্ন মুহুর্ত ধারণে ভাল ক্যামেরা প্রয়োজন।
- Save
Figure: Camera lens of Huawei P40 pro
Source: technav.com
- র্যাম ও রোমঃ যদি কোন ফোনের র্যাম কম হয় তবে তাতে অনেক গুলো কাজ একসাথে করা কঠিন হবে। যেকোনো সময় কোনো একটি ফাইল ক্র্যাশ করতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ক্লাসে প্রদত্ত স্লাইডস পড়ছে, পাশাপাশি ঐ সম্পর্কিত ভিডিও ইউটিউবে দেখছে এবং ঐ বিষয়ে বিস্তারিত জানতে গুগলে সার্চ করছে। এমন সময়ে কোন একটি ফাইল ক্র্যাশ করলে তা বিরক্তির কারণ ও সময়সাপেক্ষ। তাই অন্তত ৪ জিবি র্যামের স্মার্ট ফোন কেনা উচিত।
রোম হচ্ছে স্মার্ট ফোনের ইন্টার্নাল স্টোরেজ। স্মার্ট ফোনের রোম কম হলে বেশি ফাইল তাতে সেভ করা সম্ভব হবে না। তাই অন্তত ৬৪ জিবি রোমের ফোন কেনা উচিত।
- Save
Figure: RAM
Source: gsmarena.com
- বাজেটঃ স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে অনেক ভাল স্মার্টফোন পাওয়া যায় যা মোটামুটি ৪ থেকে ৫ বছর অনায়াসে চালানো সম্ভব। আর ১৫ থেকে ২০ হাজার টাকায় ফোন কিনলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে ল্যাগ, ফ্রেমড্রপ কিংবা স্টোরেজ ফুল এধরণের নানা সমস্যার সম্মুখীন হতে হবে।তাই কিছু অর্থ সঞ্চয় করে কিছুদিন অপেক্ষা করে ভাল ফোন কেনা উচিত। ১৫ হাজার দিয়ে ১.৫/২ বছর পরপর স্মার্টফোন পরিবর্তন করার চেয়ে ৩০ হাজার দিয়ে ভাল স্মার্টফোন কিনে ৪/৫ বছর ব্যবহার করলে কিছু অর্থ বরং সঞ্চয়ই হবে, ক্ষতি নয়।
- Save
Source: thefinancialexpress.com.bd
উল্লিখিত বিষয়গুলো মাথায় রেখে স্মার্টফোন ক্রয় করলে আশা করি অনেকেই উপকৃত হবে, বিশেষ করে কর্পোরেট চাকুরীজীবি ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে আশা রাখি।
4.6 / 5 ( 28 votes )


